বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১২

আইপ্যাড মিনি দেখাল অ্যাপল


মঙ্গলবার প্রথমবারের মতো আইপ্যাডের ছোট সংস্করণ 'আইপ্যাড মিনি' জনসমক্ষে প্রদর্শন করেছে অ্যাপল। ৭.৯ ইঞ্চি ট্যাবলেটটি ২৬ অক্টোবর অগ্রিম বুকিং দিলে ২ নভেম্বর হাতে পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যাপল। পাশাপাশি এ-সিক্স-এক্স প্রসেসরচালিত ওয়াই-ফাই সুবিধার নতুন আইপ্যাড বাজারে আনার ঘোষণাও দিয়েছে অ্যাপল।

রবিবার, ২১ অক্টোবর, ২০১২

জাভায় নিরাপত্তা ত্রুটি


নিরাপত্তা ত্রুটি থাকায় ম্যাক অপারেটিং সিস্টেম থেকে জাভা সফটওয়্যার সরিয়ে ফেলেছে অ্যাপল। এত দিন ম্যাক অপারেটিং সিস্টেমের সঙ্গেই জাভা সফটওয়্যার ব্যবহারের সুযোগ পাওয়া যেত। জানা গেছে, জাভার বেশ কয়েকটি সংস্করণের মাধ্যমে সাইবার হামলার সুযোগ থাকায় নিজেদের অপারেটিং সিস্টেম থেকে জাভা মুছে ফেলার সিদ্ধান্ত নেয় অ্যাপল। তবে এ বিষয় ওরাকল বা অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

শনিবার, ২০ অক্টোবর, ২০১২

বাজারে আসছে ওয়ালটনের স্মার্টফোন

বাংলাদেশের ইলেকট্রনিক পণ্য নির্মাতা ওয়ালটন। এবার প্রতিষ্ঠানটি অ্যানড্রয়েড প্রিমো নামে নতুন একটি স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা প্রদান করল। ‘গেট অ্যানড্রয়েড প্রিমো-বি এন্টারটেইন্ড’ স্লোগান নিয়ে বাজারে আসতে যাওয়া এই ফোনে থাকবে তৃতীয় প্রজন্মের কাঙ্ক্ষিত প্রায় সব সুবিধা।

বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১২

যশোরে হচ্ছে আইটি পার্ক


যশোরে আইটি পার্ক নির্মাণ করা হবে। দ্রুত কাজ শুরুর জন্য এরই মধ্যে পরামর্শক নিয়োগ করা হয়েছে। সোমবার যশোর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এ কথা জানান। তিনি বলেন, দেশের 'তথ্যপ্রযুক্তির রাজধানী' হবে যশোর। প্রথম ডিজিটাল জেলা যশোরকে মডেল ধরে সারা দেশে তথ্যপ্রযুক্তির সুফল ছড়িয়ে দেওয়ার জন্য সরকার কাজ করছে বলে তিনি জানান। এ সময় যশোর প্রেসক্লাবে একটি কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠারও প্রতিশ্রুতি দেন তিনি।তথ্যসূত্রঃ কালের কন্ঠ 

দাঁতের তথ্য জানাবে বিম ব্রাশ!

‘বিম ব্রাশ’ নামের সেন্সরযুক্ত একটি টুথব্রাশ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের বিম টেকনোলজিস। এ টুথব্রাশ দাঁতসংক্রান্ত তথ্য সংরক্ষণ করে স্মার্টফোন অ্যাপ্লিকেশনের সাহায্যে ওই তথ্য টুথব্রাশ ব্যবহারকারীকে জানিয়ে দেয়।

বুধবার, ১৭ অক্টোবর, ২০১২

নতুন এলইডি মনিটর

এলজি ই২০৪২সি মডেলের নতুন এলইডি মনিটর বাজারে এসেছে। এফ-ইঞ্জিন প্রযুক্তির এই এলইডি মনিটরটি ৩০ ভাগ বেশি বিদ্যুৎ সাশ্রয় করে। ২০ ইঞ্চি পর্দার এই মনিটরটি সম্পূর্ণ এইচডি রেজ্যুলেশন সমর্থন করে, যার ডিজিটাল ফাইন কন্ট্রাস্ট রেশিও ৫০০০০০০:১, রেসপন্স টাইম ৫মিলি সেকেন্ড, পর্দার আউটপুট রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা মনিটরটির দাম ১১ হাজার টাকা।

গুগলে নতুন সুবিধা চালু

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবার পরীক্ষামূলকভাবে নতুন একটি সুবিধা চালু করেছে। সমন্বিত তথ্য অনুসন্ধানের অংশ হিসেবে সম্প্রতি গুগল এ সুবিধা চালু করেছে। এ সুবিধার মাধ্যমে গুগলের জিমেইল ব্যবহারকারীরা গুগল ড্রাইভ এবং গুগল ক্যালেন্ডারে থাকা তথ্যও খুঁজে পাবেন। অর্থাৎ যেখানে আগে শুধু ওয়েবে থাকা তথ্যই দেখা যেত, এখন সেখানে জিমেইল ব্যবহারকারীরা নির্দিষ্ট বিষয়ে তথ্য খুঁজলে জিমেইল থাকা বার্তা, গুগল ড্রাইভে থাকা ডকুমেন্ট সম্পর্কিত তথ্য সার্চ বক্সের ডান পাশে দেখাবে।