শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২

ফেইসবুক পরিবারের বয়সী সদস্য


যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স ডেটলরের বয়স ১০১। ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের চেয়ে তাঁর বয়স চারগুণ বেশি। থাকেন ক্যালিফোর্নিয়ায় ফেইসবুকের প্রধান কার্যালয়ের কাছে। ৯০ কোটি সদস্যের ফেইসবুক পরিবারে তিনি সবচেয়ে বেশি বয়সী। তিন বছর আগে সাইটটিতে যোগ দেন তিনি। ৬৫২ জন বন্ধু আছে তাঁর। ফেইসবুক কর্তৃপক্ষ ফ্লোরেন্সকে সম্মান জানিয়েছে ভালোভাবেই। আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেইসবুক কার্যালয়ে। আর হাজারো কাজ ফেলে অতিথিকে সঙ্গ দিয়েছেন মার্ক জুকারবার্গ এবং প্রতিষ্ঠানের প্রধান পরিচালনা কর্মকর্তা শার্লি স্যান্ডবার্গ।তথ্যসূত্রঃ কালের কন্ঠ 

বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২

বুধবার, ২৯ আগস্ট, ২০১২

আসুস ই-পিসি নেটবুক

আসুসের এক্স১০১সিএইচ মডেলের নতুন ই-পিসি নেটবুক বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। এতে আছে ১.৬ গিগাহার্জ গতির ইন্টেল অ্যাটম ডুয়াল কোর প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, বিল্ট-ইন গ্রাফিকস, এইচডি অডিও এবং ওয়্যারলেস ল্যান সুবিধা। ১০.১ ইঞ্চি পর্দার নেটবুকটিতে আরো আছে ওয়েবক্যাম, মেমোরি কার্ড রিডার, দুটি ইউএসবি ২.০ পোর্ট ও এইচডিএমআই পোর্ট। এক ইঞ্চি পুরুত্বের নেটবুকের দাম ২৫ হাজার টাকা।তথ্যসূত্রঃ কালের কন্ঠ 

সোমবার, ২৭ আগস্ট, ২০১২

চন্দ্রজয়ী সন্তান হারাল পৃথিবী

‘একজন মানুষের জন্য এটা ছোট একটা পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য বিশাল অর্জন’-চাঁদের বুকে প্রথম পা রেখে এই জ্ঞানগর্ভ উক্তি যে মানুষটি করেছিলেন সেই নীল আর্মস্ট্রং আর নেই। শনিবার চাঁদের এই মানবসন্তানটি ৮২ বছর বয়সে মারা গেছেন। চন্দ্রবিজয়ী সাবেক এই নভোচারীর মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বের মানুষ রীতিমতো থমকে যায়। মানবজাতিকে মর্যাদার চরম শিখরে পৌঁছে দেওয়ার জন্য আবারও কৃতজ্ঞতা জানায় ধরণীর এই মহান বীর সন্তানের প্রতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার শোকবার্তায় নীল আর্মস্ট্রংকে সর্বকালের সেরা আমেরিকান হিসেবে বর্ণনা করেছেন। রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি বলেছেন, চাঁদ তার পৃথিবীর এই প্রথম সন্তানকে সবসময় মনে রাখবে। এএফপি, রয়টার্স, বিবিসি।

নতুন কোর আই ৭ ল্যাপটপ

এইচপির প্যাভিলিয়ন জি৬-২০১৭টিইউ মডেলের নতুন ল্যাপটপ বাজারে এসেছে। ইন্টেল তৃতীয় প্রজন্মের কোর আই ৭ -৩৭১২কিউএম প্রসেসরসমৃদ্ধ এই ল্যাপটপে রয়েছে ৬ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাাম, ৬৪০ গিগাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি ডায়াগোনাল হাই ডেফিনিশন এলইডি পর্দা ইত্যাদি। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা ল্যাপটপটির দাম ৬৯ হাজার টাকা।

দেশে স্থলপথে পরীক্ষামূলক ইন্টারনেট সংযোগ

এতদিন শুধু সাবমেরিন কেবলের সাহায্যেই বাংলাদেশে ইন্টারনেট সংযোগ চালু ছিল। আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে আজ সোমবার থেকে দেশে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে দ্বিতীয় ইন্টারনেট ব্যাকআপ সংযোগ। বেনাপোল সীমান্ত দিয়ে স্থলপথে চালু হচ্ছে এ ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা ।

রবিবার, ২৬ আগস্ট, ২০১২

নানারকম সুবিধা নিয়ে এবার আসছে স্মার্টঘড়ি!

নানারকম সুবিধা আছে স্মার্টঘড়িতে
স্মার্টফোনের পর এবার আসছে স্মার্টঘড়ি। তবে তা মেয়েদের জন্য। সম্প্রতি বিশেষভাবে তৈরি করা হয়েছে এই স্মার্টঘড়ি। যুক্তরাষ্ট্রের চেরিল কেলোন্ড এবং সিলভিয়া ম্যারিনো নামে দুজন নারী এটি তৈরি করেছেন। ভৌগোলিক অবস্থান বের করার যন্ত্র গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএসযুক্ত যন্ত্রপাতি বাজারে সহজলভ্য হলেও তার সাহায্যে যেকোনো জায়গা নির্ধারণ করা বেশ সময়সাপেক্ষ।