মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১২

মস্তিষ্কের ক্যানসার দমনে ভাইরাস

ক্যানসার রোগটির নাম শুনলেই সবাই আঁতকে ওঠে৷ প্রতি তিন জনে একজন রোগী মারা যায় ক্যানসারে আক্রান্ত হয়ে৷ বিশেষ করে মস্তিষ্কের টিউমার হলে তো কথাই নেই৷ তাই এই রোগটি নিয়ে গবেষণারও অন্ত নেই৷
মস্তিষ্কের ক্যানসার হলে সাধারণত প্রচলিত পদ্ধতিতেই চিকিত্সা দেয়া হয়৷ যেমন অপারেশন, রেডিয়েশন, কেমোথেরাপি ইত্যাদির মাধ্যমে৷ এটা নির্ভর করে ব্রেইনের কোন জায়গায় টিউমারটি হয়েছে তার ওপর৷ বেশির ভাগ ক্ষেত্রেই রোগী মৃত্যুর হাত এড়াতে পারেন না৷

উইন্ডোজ ৮ আপগ্রেড অফার

The Windows 8 upgrade offer is now available in 140 countries! Register now: http://windowsupgradeoffer.com/

শনিবার, ২৮ জুলাই, ২০১২

গুগলের সায়েন্টিফিক ক্যালকুলেটর!

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবার ব্যবহারকারীদের সুবিধার্থে চালু করেছে সায়েন্টিফিক ক্যালকুলেটর! বর্তমানে যে কেউ ক্যালকুলেটর প্রয়োজন হলে দ্রুত গণনার জন্য এখন গুগলে calculator লিখে সার্চ করলে পুরো একটি ক্যালকুলেটরই চলে আসে! অর্থাৎ ক্যালকুলেটর কোন সাইটে পাবেন তার চেয়ে পূর্ণাঙ্গ ক্যালকুলেটরের মাধ্যমেই করে নিতে পারবেন আপনার গণনার কাজ।

সোমবার, ২৩ জুলাই, ২০১২

ত্বকের ক্যান্সার শনাক্ত করবে অ্যাপ্লিকেশন

মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে ঘরে বসে নিজে নিজেই করা যাবে ত্বকের ক্যান্সার পরীক্ষা। শুনতে যেমনই লাগুক, বিষয়টিকে বাস্তবে রূপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। অ্যাপ্লিকেশনটির নাম দেওয়া হয়েছে 'ইউএমস্কিনচেক'।

মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২

মোবাইল ফোন ব্যবহারকারীরা +৯২, #৯০ #০৯ নম্বরের কল থেকে সাবধান

মোবাইল ফোনের সিম ক্লোনের আতঙ্ক ক্রমশ ছড়িয়ে পড়ছে। +৯২, #৯০ এবং #০৯ এ তিনটি প্রাইমারি কোডের কোন কল ধরার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল সিমের সব ধরনের তথ্য কপি হয়ে যাচ্ছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
এ নতুন ধরনের আতঙ্ক নিয়ে মোবাইল অপারেটররা পড়েছেন দারুণ বিপাকে। এ ধরনের ফোন কোড থেকে কল আসা মানেই কলার কল রিসিভের তথ্য ক্লোন করতে চাইছে।

বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১২

কৃত্রিম মস্তিষ্ক বানাল গুগল


প্রায় ১৬ হাজার কম্পিউটার প্রসেসর ব্যবহার করে একটি কৃত্রিম মস্তিষ্ক তৈরি করেছে সার্চ জায়ান্ট গুগল। জেফ ডিনের নেতৃত্বাধীন একদল গবেষক গুগলের প্রধান কার্যালয়ের 'ব্লু স্কাই আইডিয়া' গবেষণাগারে মস্তিষ্কটি তৈরি করেছেন। এখন এর সামর্থ্য পরীক্ষা করা হচ্ছে। জেফ ডিন জানান, এটি তৈরিতে ইউটিউবের প্রায় এক কোটি ভিডিও থেকে অসংখ্য ছবির সহায়তা নেওয়া হয়েছে।

ফেইসবুকে নতুন সেবা

এবার ফেইসবুকে চালু হচ্ছে 'ফাইন্ডস ফ্রেইন্ড নেয়ারবাই' নামে নতুন সুবিধা। এর সাহায্যে ব্যবহারকারী তাঁর আশপাশের অন্য ফেইসবুক ব্যবহারকারীর তথ্য জানতে পারবেন। এতে বন্ধু তালিকায় নেই এমন ব্যবহারকারীর তথ্যও জানা যাবে।