সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

মৃত্যুর সঙ্গে লড়ছেন মালালা

মালালার জন্য প্রার্থনা

মালালা ইউসুফজাই দ্রুত সুস্থ হয়ে উঠুক – এই প্রার্থনা পাকিস্তানের শিশুদের৷ তালেবানের গুলিতে গুরুতর আহত ব্লগার মালালা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ উন্নততর চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাজ্যে৷ অন্যদিকে, তাঁর সুস্থতা কামনায় পাকিস্তানে চলছে অবিরত প্রার্থনা৷ তথ্যসূত্রঃ www.dw-world.de/bengali

মালালার উপর হামলার নিন্দা জানিয়েছে বাংলা ব্লগাররা

পাকিস্তানে ব্লগার মালালার উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলা ব্লগাররা৷ বিভিন্ন কমিউনিটি ব্লগ সাইট ও ফেসবুকে এই সম্পর্কে নিবন্ধ প্রকাশ করেছেন কেউ৷ কেউ আবার মালালার ছবি দিয়ে তৈরি বিশেষ ফেসবুক কভার ফটোও ব্যবহার করছেন৷

বাংলায় অ্যান্ড্রয়েডের খবর

তথ্য খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট গুগলের তৈরি মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। এই মুক্ত সফটওয়্যারটি নানা সুবিধার কারণে সারা বিশ্বে বেশ জনপ্রিয়।অ্যান্ড্রয়েডের নানা ধরনের অ্যাপস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। অ্যান্ড্রয়েড অপারেটিংসিস্টেমের নানা বিষয় নিয়ে চালু হয়েছে ‘অ্যান্ড্রয়েড কথন’ (www.androidkothon.com) ওয়েবসাইট।

রবিবার, ১৪ অক্টোবর, ২০১২

সূচিত হলো যোগাযোগ প্রযুক্তিতে নতুন মাইলফলক

আজ সকাল ১২ টা ২০মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকের তৃতীয় প্রজন্মের (থার্ড জেনারেশন-থ্রিজি) প্রযুক্তির সেবার মাধ্যমে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বললেন। সেইসঙ্গে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে থ্রিজি প্রযুক্তির যুগে প্রবেশ করলো। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবার চার চাকার গাড়ির সুবিধা মোটরসাইকেলে

মোটরসাইকেল চালাতে প্রায় সবারই ভালো লাগে। কিন্তু সব সময়ই কি? বৃষ্টির মধ্যে চালাতে ভালো লাগার কথা নয়। আর দুর্ঘটনাও কারও কাম্য নয়। বৃষ্টি বা দুর্ঘটনার কথা চিন্তা করলে চার চাকার যানই ভালো। বৃষ্টিতেও সমস্যা নেই, দুর্ঘটনার আশঙ্কাও কম। তবে ঝামেলাও আছে। যানজট তো আছেই, আর পার্কিংয়ের স্থান খুঁজে পাওয়াও মুশকিল। কিন্তু মোটরসাইকেল চালানোর আনন্দ কি চার চাকার গাড়ি চালিয়ে পাওয়া যায়!

পদ্মার পারে তারহীন ওয়াই-ফাই এলাকা

সবার জন্য বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিতে রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে পদ্মা নদীর তীরে বড় কুঠি এলাকায় গতকাল শনিবার তারহীন ‘ওয়াই-ফাই এলাকা (জোন)’ চালু হয়েছে। সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান পদ্মার পারে খোলা জায়গায় এর উদ্বোধন করেন। ওয়াই-ফাই এলাকার উদ্বোধন করে মেয়র বলেন, ‘সরকারের ডিজিটাল বাংলাদেশের সহযোগী কর্মসূচি হিসেবে রাজশাহী সিটি করপোরেশন “ভিশন ২০১৮” পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে।

শুক্রবার, ১২ অক্টোবর, ২০১২

ফুরাচ্ছে রিমোটের দিন!

রিমোটের বিকল্প হিসেবে প্রযুক্তিপণ্য দূর থেকে নিয়ন্ত্রণের নতুন উপায় আবিষ্কার করেছে মাইক্রোসফট। এ জন্য 'ডিজিটস হ্যান্ড জেসচার সেন্সর' নামে হাতের কবজিতে ব্যবহার করা যায়, এমন একটি ডিভাইস তৈরি করেছে তারা।