বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১২
ধুয়ে পরিষ্কার করা যাবে কি-বোর্ড!
খাবার পড়ে গিয়ে বা ধুলাবালি জমাসহ নানা কারণে কম্পিউটারের কি-বোর্ডে ময়লা
জমতে পারে। অনেক সময় নরম কাপড় দিয়ে পরিষ্কার করেও সে ময়লা দূর করা যায় না।
গবেষকেরা কি-বোর্ডে টয়লেটের সমান জীবাণু থাকার আশঙ্কার কথাও জানিয়েছেন।
কিন্তু এত দিন কি-বোর্ড সাবান ও পানি দিয়ে ধোয়ার কোনো ব্যবস্থা ছিল না।
এবার কম্পিউটার যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান লজিটেক পানি দিয়ে ধোয়ার
উপযোগী কি-বোর্ড বাজারে আনার কথা জানিয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
বুধবার, ২২ আগস্ট, ২০১২
নতুন এলইডি মনিটর বাজারে
| ই১৯১২এইচ |
ডেল
ব্র্যান্ডের ই১৯১২এইচ মডেলের নতুন এলইডি মনিটর বাজারে এসেছে। ১৮.৫-ইঞ্চির
পর্দার এই এলইডি মনিটরটির কন্ট্রাস্ট রেশিও ১০০০:১, রেসপন্স টাইম ৫ মিলি
সেকেন্ড, ভিউয়িং অ্যাঙ্গেল ১৭০ ডিগ্রি বা ১৬০ ডিগ্রি ইত্যাদি। গ্লোবাল
ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের বাজারে আনা মনিটরটির দাম আট হাজার ৫০০ টাকা।
তথ্যসূত্রঃ প্রথমআলো মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১২
শব্দের চেয়ে দ্রুতগতির বিমান
যুক্তরাষ্ট্রের পরীক্ষণমূলক এই বিমানটির নাম ‘ওয়েভরাইডার' বা এক্স-৫১এ৷
এটি শব্দের গতির চেয়ে ছয়গুন বেশি জোরে চলতে চেয়েছিল৷ অর্থাৎ প্রতি ঘণ্টায়
প্রায় সাত হাজার কিলোমিটার বেগে৷ এর ফলে নিউ ইয়র্ক থেকে লন্ডন যেতে সময়
লাগতো এক ঘণ্টার চেয়েও কম৷ বর্তমানে যাত্রীবাহী বিমানগুলো চলে ৮০০ থেকে ৯৫০
কিলোমিটার বেগে৷
মস্তিষ্কের ক্যানসার দমনে ভাইরাস
ক্যানসার রোগটির নাম শুনলেই সবাই আঁতকে ওঠে৷ প্রতি তিন জনে একজন
রোগী মারা যায় ক্যানসারে আক্রান্ত হয়ে৷ বিশেষ করে মস্তিষ্কের টিউমার হলে তো
কথাই নেই৷ তাই এই রোগটি নিয়ে গবেষণারও অন্ত নেই৷
মস্তিষ্কের ক্যানসার হলে সাধারণত প্রচলিত পদ্ধতিতেই চিকিত্সা দেয়া হয়৷
যেমন অপারেশন, রেডিয়েশন, কেমোথেরাপি ইত্যাদির মাধ্যমে৷ এটা নির্ভর করে
ব্রেইনের কোন জায়গায় টিউমারটি হয়েছে তার ওপর৷ বেশির ভাগ ক্ষেত্রেই রোগী
মৃত্যুর হাত এড়াতে পারেন না৷
উইন্ডোজ ৮ আপগ্রেড অফার
The Windows 8 upgrade offer is now available in 140 countries! Register now: http:// windowsupgradeoffer.com/
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)





