শুক্রবার, ৬ জুন, ২০১৪

পিরোজপুরের একজন অটোরিকশাচালক তৈরি করছেন হেলিকপ্টার

পিরোজপুরের একজন অটোরিকশাচালক তৈরি করছেন হেলিকপ্টার।
শেয়ার করুন পৃথিবী জুড়ে সিল পড়ুক 'মেইড ইন বাংলাদেশ'।

বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪

ব্যাটারি দিয়ে সেচ পদ্ধতির আবিষ্কার করলেন বাঘার নজরুল

বিদ্যুৎ ও জ্বালানি ছাড়া কেবলমাত্র ব্যাটারির সাহায্যে সেচ পদ্ধতির আবিষ্কার করে চমক লাগিয়ে দিয়েছেন বাঘার এক ব্যক্তি। উপজেলার আহম্মদপুর গ্রামের নজরুল ইসলাম নামের ওই ব্যক্তি চারটি ব্যাটারি, একটি বৈদ্যুতিক মোটর এবং জেনারেটর দিয়ে আবিষ্কার করেছেন সেচ কাজ যন্ত্র। যার তিনি নাম দিয়েছেন পাওয়ার বক্স। এই পাওয়ার বক্সের সাহায্যেই মাটির গভীর নিচ থেকে উত্তোলন করা হচ্ছে পানি। সেই পানি ব্যবহার করা যাবে সেচ কাজ ছাড়াও নানা কাজে।

দরকারি সফটওয়্যার নামবে সরাসরি

কিছু দরকারি সফটওয়্যারের নতুন সংস্করণ ইন্টারনেট থেকে নামাতে গেলে দেখা যায় সেগুলোর ওয়েব ইনস্টলেশন শুরু হয়। অর্থাৎ পুরো সফটওয়্যারটি সরাসরি না নেমে আংশিক ইনস্টলারটি নেমে থাকে। সেটি চালু করলে ইন্টারনেটে থাকা অবস্থায় পরে ইনস্টল হয়। এভাবে সফটওয়্যারটি নিজের কম্পিউটারে সংরক্ষিত থাকে না৷পরে অন্য কোনো কম্পিউটার বা নতুন অপারেটিং সিস্টেমে নতুন করে সফটওয়্যার ইনস্টল করতে গেলে প্রতিবার সময় এবং ব্যান্ডউইথ দুটোরই অপচয় হয়। এর বিকল্প ব্যবস্থাও আছে। গুরুত্বপূর্ণ কিছু সফটওয়্যারের পূর্ণাঙ্গ সংস্করণ নামানোর ঠিকানা নিচে দেওয়া হলো। মজিলা ফায়ারফক্স: ফায়ারফক্সের ২৯.০.১ সংস্করণটি নামাতে হলে প্রথমে (http://goo.gl/P8VnSv) ঠিকানায় যেতে হবে। তারপর তালিকায় থাকা ইংরেজি ভাষার সারি থেকে উইন্ডোজ কলামের ডাউনলোড লিংকে ক্লিক করলেই পেয়ে যাবেন ফায়ারফক্সের পুরো ইনস্টলারটি। গুগল ক্রোম: ক্রোম সরাসরি নামাতে হলে (http://goo.gl/cPxR8h) ঠিকানায় গিয়ে ডাউনলোড ক্রোম বোতামে ক্লিক করলে সরাসরি সেটি নামতে থাকবে। ফ্ল্যাশ প্লেয়ার: এই সময়ের সব ওয়েবসাইটেই ফ্ল্যাশযুক্ত বিষয়বস্তু থাকায় সেগুলো দেখতে হলে অবশ্যই ব্রাউজারের সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ প্লেয়ারও ইনস্টল করতে হবে। প্লেয়ার দুটি নামাতে চাইলে প্রথমে (http://goo.gl/mEsZeC) ঠিকানায় গিয়ে ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য তালিকার প্রথম সারি থেকে ডাউনলোড ইএক্সই ইনস্টলার লিংকে ক্লিক করতে হবে। ফায়ারফক্স এবং অন্যান্য ব্রাউজারের ক্ষেত্রে দ্বিতীয় সারি থেকে একইভাবে ইএক্সই ফাইলটি নামিয়ে ইনস্টল করতে হবে। স্কাইপ: নতুন গ্রুপ ভিডিও চ্যাটিং সুবিধাসহ স্কাইপের পুরো সংস্করণ পেতে (http://goo.gl/m1scLt) ঠিকানায় গেলেই চলবে৷অ্যাডবি রিডার: পিডিএফ ফাইল পড়ার জনপ্রিয় এ সফটওয়্যারটি সরাসরি নামাতে চাইলে যেতে হবে (http://goo.gl/TMQs2a) ঠিকানায়। তারপর নিচে থাকা প্রথম মেনু থেকে কম্পিউটারের অপারেটিং সিস্টেম, দ্বিতীয় মেনু থেকে ইংরেজি ভাষা বাছাই করলে শেষ ধাপের মেনুতে অ্যাডবি রিডারের বিভিন্ন সংস্করণ দেখা যাবে। সেখান থেকে ১১তম সংস্করণটি নির্বাচন করে নিচে থাকা ডাউনলোড নাউ বোতামে ক্লিক করলে সেটি নামতে শুরু করবে। 

মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪

লাগবে না আর বৈদ্যুতিক তার

ধরুন ঘরের মাঝখানে কোনোরকম তারের সংযোগ ছাড়াই জ্বলছে একটি বৈদ্যুতিক বাতি। মনে হতে পারে বৈজ্ঞানিক কল্পকাহিনির বিষয়! আসলে তা নয়। ওয়াই-ফাইয়ের মতো তারবিহীন এক বিদ্যুত্ স্থানান্তরের প্রযুক্তিতে এই বাতিটি জ্বলছে। বৈদ্যুতিক তারের কোনোরকম ব্যবহার ছাড়াই এক স্থান থেকে অন্যস্থানে বিদ্যুত্ প্রবাহের পদ্ধতি উন্নয়নে কাজ করছে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠান ওয়াইট্রিসিটি। প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা কেটি হল সম্প্রতি জানিয়েছেন, ভবিষ্যতে হালের ওয়াই-ফাই প্রযুক্তির মতোই ঘর-বাড়িতে তারবিহীন প্রযুক্তির বিদ্যুত্ ব্যবস্থার প্রচলন শুরু হবে। এ ছাড়াও এই প্রযুক্তি নতুন ও উদ্ভাবনী চিকিত্সা যন্ত্রপাতি তৈরিতেও কাজে লাগানো সম্ভব। বার্তা সংস্থা সিএনএন সম্প্রতি ওয়াইট্রিসিটি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। কেটি হল জানিয়েছেন, ওয়াইট্রিসিটি মূলত ওয়্যারলেস ‘রেজোনেন্স’ বা তারবিহীন অনুনাদ প্রযুক্তি নিয়ে কাজ করছে। এই প্রযুক্তিতে বাতাসে বিদ্যুত্ ছড়িয়ে দেওয়ার পরিবর্তে বিশেষ চৌম্বক ক্ষেত্র তৈরি করে। কেটি হল জানিয়েছেন, ওয়াইট্রিসিটি মূলত একটি ‘সোর্স রেজোনেটর’ বা বৈদ্যুতিক কয়েল তৈরি করে। এর সঙ্গে পাওয়ার যুক্ত করলে তা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এর কাছাকাছি যদি আরেকটি কয়েল আনা যায় তখন এটি থেকে বৈদ্যুতিক চার্জ উত্পন্ন হয়। কেটি হল দাবি করেন, তারবিহীন বিদ্যুত্ স্থানান্তরের এই পদ্ধতিটি নিরাপদ। ওয়াই-ফাই রাউটার যেভাবে কাজ করে এ পদ্ধতিটিও সেই একইরকম। কেটি হল আশা করছেন, ভবিষ্যতে তারবিহীন বিদ্যুত্ স্থানান্তর তারবিহীন ইন্টারনেট ব্যবহারের মতোই সহজ হবে। সব কিছু যদি ওয়াইট্রিসিটির পরিকল্পনা অনুযায়ী ঘটে, তবে মোবাইল ফোন পকেটে রেখেই তা চার্জ দেওয়া সম্ভব হবে, ল্যাপটপের জন্য আলাদা চার্জার লাগবে না, টেলিভিশনে কোনো তার যুক্ত করতে হবে না।
তথ্যসূত্রঃ প্রথম আলো


বুধবার, ২২ মে, ২০১৩

পরিধানযোগ্য কম্পিউটার ‘গুগল গ্লাস’

২০১১ সালের এপ্রিলে বিস্ময়কর একটি চশমার ধারণা দিয়ে বিশ্বে হৈচৈ ফেলে দিয়েছিল গুগল৷ এখন পর্যন্ত ‘গুগল গ্লাস’ নামে পরিচিত এই বস্তুটি আসলে মোবাইল কম্পিউটার আর চশমার মিলিত এক রূপ৷এই চশমাটি দিয়ে ছবি তোলা, ইন্টারনেট ব্যবহার, ভিডিও রেকর্ড করা, এসএমএস পাঠানো, এমন সব কাজ করা যায়৷ অর্থাৎ হালের স্মার্টফোন দিয়ে যা করা সম্ভব তা-ই করা যায় চোখে পরা এই চশমাটি দিয়ে৷গুগলের এই চশমাটি এখন ব্যবহার করছেন নির্বাচিত কিছু ব্যক্তি, যার মধ্যে রয়েছেন সফটওয়্যার ডেভেলপার, প্রোগ্রামার ইত্যাদি৷ তাদের দেয়া বিভিন্ন পরামর্শের ভিত্তিতে তৈরি হবে সাধারণ ব্যবহারকারীদের জন্য চশমা৷ নির্বাচিত এই ব্যক্তিরা দেড় হাজার ডলার দিয়ে চশমাটি কিনেছেন৷গুগলের নির্বাহী চেয়ারম্যান এরিক স্মিডট বলেছেন, ‘কিছুদিন' এর মধ্যেই চশমাটি বাজারে আসতে পারে৷ আর দামটা স্মার্টফোনের চেয়ে বেশিই হবে বলে আগেই জানিয়েছিল গুগল৷গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে গুগলের একটি সম্মেলনে এই বিস্ময় চশমা নিয়ে অনেক আলোচনা হয়েছে৷ প্রোগ্রামারদের এই সম্মেলনে অনেকেই চশমা পরে উপস্থিত হয়েছিলেন৷ সেখানেই ফেসবুক আর টুইটার গুগল গ্লাসের জন্য তৈরি অ্যাপ এর উদ্বোধনী ঘোষণা দেয়৷ এর ফলে ব্যবহারকারীরা চশমা দিয়ে ছবি তুলে সঙ্গে সঙ্গে সেটা ফেসুবকে দিয়ে দিতে পারবেন৷ তেমনি সেটা পোস্ট করা যাবে টুইটারেও৷
কিছু বিষয়ে আপত্তি
গুগল গ্লাস এখনো সাধারণের কাছে না এলেও আইন প্রণেতা থেকে শুরু করে অনেকেই এর কিছু বিষয় নিয়ে আপত্তি তুলেছেন৷ যেমন ভিডিও রেকর্ডিং সুবিধা থাকার কারণে যত্রতত্র এর ব্যবহার ঠিক হবে কিনা, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে৷ যেমন গুগলের সম্মেলনেই অনেককে এই চশমা পরে টয়লেটে যেতে দেখা গেছে৷ যদিও তারা বলছেন ভুল করেই তারা ভিডিও ক্ষমতা সম্পন্ন এই চশমা পরে টয়লেটে চলে গিয়েছিলেন, তবুও সেটা ঠিক হয়নি বলেই মনে করছেন অনেকে৷এ কারণে যুক্তরাষ্ট্রে অনেক ক্যাসিনো ও বার এ গুগল গ্লাস নিয়ে ঢোকাটা নিষিদ্ধ করা হয়েছে৷
গুগলের বক্তব্য
গুগল কর্তৃপক্ষের দাবি, যেহেতু কম্পিউটারের ক্ষমতাসম্পন্ন চশমার ব্যবহার এখনো নতুন পর্যায়ে রয়েছে তাই টুকটাক ভুল হতে পারে৷ যেমনটা হয়েছিল মোবাইল ফোন আসার সময়৷ কিন্তু যখন মোবাইলের ব্যবহার বেড়ে গেল তখন ব্যবহারকারীরা নিজে থেকেই কিছু নিয়ম মেনে চলা শুরু করে৷ যেমন বাসে থাকার সময় মোবাইলে জোরে কথা না বলা, বৈঠকে থাকার সময় রিংটোন বন্ধ করে রাখা ইত্যাদি৷ গুগল গ্লাসের ব্যবহারও যখন বাড়বে তখনো মানুষ নিজের মতো করে নিয়ম বানিয়ে নেবে বলেই মনে করছে গুগল কর্তৃপক্ষ৷

সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১২

কাল থেকে ঢাকায় বিসিএসের আইসিটি মেলা

বিসিএসের মেলা নিয়ে সংবাদ সম্মেলন
কাল মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ডিজিটাল জীবনধারাভিত্তিক তথ্য ও যোগাযোগ-প্রযুক্তির (আইসিটি) পণ্য ও সেবা প্রদর্শনের মেলা ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১২’। পাঁচ দিনের এ প্রদর্শনী চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। ‘দিনবদলের দীক্ষা, প্রযুক্তি আর শিক্ষা’ স্লোগানে পঞ্চমবারের মতো এই মেলার আয়োজন করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

রবিবার, ২ ডিসেম্বর, ২০১২

অদৃশ্য ছাতা!

সম্প্রতি সিঙ্গাপুরের নকশাবিদ জে সুং পার্ক ইয়ু জুং উন এক অভিনব নকশার ছাতা তৈরি করেছেন। নতুন নকশার এ ছাতায় গম্বুজের মতো পানি-রোধী কোনো ঢাকনা নেই। এক খবরে প্রযুক্তি বিশ্লেষক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, এ ছাতার উপরিভাগে দৃশ্যমান কিছুই নেই। অদৃশ্য এ ছাতার কেবল হাতলটিই রয়েছে। দুই নকশাবিদ তাঁদের উদ্ভাবিত এ ছাতাটির নাম দিয়েছেন ‘এয়ার আমব্রেলা’।

বুধবার, ২১ নভেম্বর, ২০১২

কলমের সঙ্গে মেমোরি কার্ড!

‘স্কাই স্মার্টপেন’ নামে ক্ষুদ্র কম্পিউটারযুক্ত বিশেষ এক ধরনের কলম তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ডিজিটাল শিক্ষা উপকরণ নির্মাতা প্রতিষ্ঠান লাইভস্ক্রাইব। এ কলমের সঙ্গে যুক্ত মেমোরি কার্ডে প্রয়োজনীয় নোট সংরক্ষণ করে রাখা সম্ভব। এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, স্কাই স্মার্টপেনের ভেতরে যে ক্ষুদ্র কম্পিউটার যুক্ত রয়েছে তা মাইক্রোডট নামে বিশেষ ধরনের কাগজে লেখার সময় স্বয়ংক্রিয়ভাবে মেমোরি কার্ডে তথ্য সংরক্ষণ করে।

নতুন রূপে ফিরছে ‘ক্যাসেট টেপ’

টেপ রেকর্ডারের সঙ্গে ব্যবহূত ক্যাসেট টেপের কথা মনে আছে নিশ্চয়? গবেষকেরা জানিয়েছেন, তথ্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় আধার হিসেবে আবারও সেই ক্যাসেট টেপের কাছেই ফিরতে হতে পারে। সম্প্রতি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস বা আইবিএমের গবেষকেরা ক্ষুদ্রাকার একটি ক্যাসেট টেপে ৩৫ টেরাবাইট পর্যন্ত তথ্য সংরক্ষণের পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা ক্যাসেট টেপকে পুনর্জন্ম দিতে পারে।

বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২

ঢাবিতে 'মাইক্রোসফট অ্যাপ-এ-থন' প্রতিযোগিতা



৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি কেন্দ্রে (আইআইটি) আয়োজন করা হয়েছে অ্যাপ্লিকেশন তৈরির প্রতিযোগিতা 'মাইক্রোসফট অ্যাপ-এ-থন'। এতে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম 'উইন্ডোজ এইট' এবং উইন্ডোজ ফোনের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে প্রতিযোগীদের। এদিন মোট ৮০টি অ্যাপ্লিকেশন তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা। এর মধ্যে উইন্ডোজ এইট এবং উইন্ডোজ ফোনের জন্য চারটি করে মোট আটটি অ্যাপ্লিকেশনকে বিজয়ী করা হবে।

বুধবার, ৩১ অক্টোবর, ২০১২

যুক্তরাজ্যে ফোরজি মোবাইল সেবা চালু

যুক্তরাজ্যে প্রথমবারের মতো চালু হলো চতুর্থ প্রজন্মের মোবাইল সেবা (ফোরজি)। শুরুতে লন্ডন, ম্যানচেস্টার, ব্রিস্টল, বার্মিংহাম, কার্ডিফ, এডিনবার্গ, লিডস, লিভারপুল, সেফিল্ড, গ্লাসগো ও সাউদাম্পটনে এ সেবা দেবে মোবাইল অপারেটর এভরিথিং এভরিহোয়ার (ইই)। বড়দিন উৎসবের আগে বেলফাস্ট, ডার্বি, হাল, নিউ ক্যাসল ও নটিংহামকেও ফোরজি নেটওয়ার্কের আওতায় আনা যাবে বলে আশা করছে ইই।

গুগলের নতুন স্মার্টফোন ও ট্যাবলেট

গুগল গত সোমবার দুটি নতুন পণ্য বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।একটি হচ্ছে নেক্সাস ৪ স্মার্টফোন ও নেক্সাস ১০ ট্যাবলেট কম্পিউটার। গুগল তার অপেক্ষাকৃত ছোট ট্যাবলেট কম্পিউটার নেক্সাস ৭-এর হালনাগাদ করেছে। চলতি বছরের গোড়ার দিকে নেক্সাস ৭ বাজারে ছাড়া হয়। সব কটি পণ্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। মূলত অ্যাপলের আইপ্যাডের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য গুগল নেক্সাস ১০ তৈরি করেছে। এতে রয়েছে ১০ ইঞ্চি মনিটর। তবে মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ এখনো ছাড়া হয়নি।

মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১২

নতুন বারকোড স্ক্যানার

জিবেক্স ব্র্যান্ডের জেড-৬০৭০ মডেলের নতুন বারকোড স্ক্যানার বাজারে এসেছে। এতে রয়েছে ডুয়াল-লেজার এবং স্ক্যানার প্রযুক্তি, যা নির্ভুল উপাত্ত পড়ায় ৩২-লাইন স্ক্যান প্যাটার্ন ব্যবহার করে এবং প্রতি সেকেন্ডে দুই হাজার ৪০০ স্ক্যান করতে সক্ষম। এ ছাড়া এতে রয়েছে কিবোর্ড, আরএস-২৩২সি, ইউএসবি ইত্যাদি সুবিধা। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা এই বারকোড স্ক্যানারের দাম ২৫ হাজার টাকা।

শনিবার, ২৭ অক্টোবর, ২০১২

পর্দা উঠল উইন্ডোজ ৮-এর

মাইক্রোসফট করপোরেশন গতকাল বৃহস্পতিবার তাদের নতুন উইন্ডোজ-৮ অপারেটিং সিস্টেম এবং সারফেস ট্যাবলেট আনুষ্ঠানিকভাবে বাজারে ছেড়েছে। অ্যাপল ও গুগলের কাছে হারানো বাজার এবং মুনাফা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাইক্রোসফট তাদের বহুল আলোচিত এ অপারেটিং সিস্টেমটি বাজারে ছাড়ল।

বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১২

আইপ্যাড মিনি দেখাল অ্যাপল


মঙ্গলবার প্রথমবারের মতো আইপ্যাডের ছোট সংস্করণ 'আইপ্যাড মিনি' জনসমক্ষে প্রদর্শন করেছে অ্যাপল। ৭.৯ ইঞ্চি ট্যাবলেটটি ২৬ অক্টোবর অগ্রিম বুকিং দিলে ২ নভেম্বর হাতে পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যাপল। পাশাপাশি এ-সিক্স-এক্স প্রসেসরচালিত ওয়াই-ফাই সুবিধার নতুন আইপ্যাড বাজারে আনার ঘোষণাও দিয়েছে অ্যাপল।

রবিবার, ২১ অক্টোবর, ২০১২

জাভায় নিরাপত্তা ত্রুটি


নিরাপত্তা ত্রুটি থাকায় ম্যাক অপারেটিং সিস্টেম থেকে জাভা সফটওয়্যার সরিয়ে ফেলেছে অ্যাপল। এত দিন ম্যাক অপারেটিং সিস্টেমের সঙ্গেই জাভা সফটওয়্যার ব্যবহারের সুযোগ পাওয়া যেত। জানা গেছে, জাভার বেশ কয়েকটি সংস্করণের মাধ্যমে সাইবার হামলার সুযোগ থাকায় নিজেদের অপারেটিং সিস্টেম থেকে জাভা মুছে ফেলার সিদ্ধান্ত নেয় অ্যাপল। তবে এ বিষয় ওরাকল বা অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

শনিবার, ২০ অক্টোবর, ২০১২

বাজারে আসছে ওয়ালটনের স্মার্টফোন

বাংলাদেশের ইলেকট্রনিক পণ্য নির্মাতা ওয়ালটন। এবার প্রতিষ্ঠানটি অ্যানড্রয়েড প্রিমো নামে নতুন একটি স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা প্রদান করল। ‘গেট অ্যানড্রয়েড প্রিমো-বি এন্টারটেইন্ড’ স্লোগান নিয়ে বাজারে আসতে যাওয়া এই ফোনে থাকবে তৃতীয় প্রজন্মের কাঙ্ক্ষিত প্রায় সব সুবিধা।

বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১২

যশোরে হচ্ছে আইটি পার্ক


যশোরে আইটি পার্ক নির্মাণ করা হবে। দ্রুত কাজ শুরুর জন্য এরই মধ্যে পরামর্শক নিয়োগ করা হয়েছে। সোমবার যশোর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এ কথা জানান। তিনি বলেন, দেশের 'তথ্যপ্রযুক্তির রাজধানী' হবে যশোর। প্রথম ডিজিটাল জেলা যশোরকে মডেল ধরে সারা দেশে তথ্যপ্রযুক্তির সুফল ছড়িয়ে দেওয়ার জন্য সরকার কাজ করছে বলে তিনি জানান। এ সময় যশোর প্রেসক্লাবে একটি কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠারও প্রতিশ্রুতি দেন তিনি।তথ্যসূত্রঃ কালের কন্ঠ 

দাঁতের তথ্য জানাবে বিম ব্রাশ!

‘বিম ব্রাশ’ নামের সেন্সরযুক্ত একটি টুথব্রাশ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের বিম টেকনোলজিস। এ টুথব্রাশ দাঁতসংক্রান্ত তথ্য সংরক্ষণ করে স্মার্টফোন অ্যাপ্লিকেশনের সাহায্যে ওই তথ্য টুথব্রাশ ব্যবহারকারীকে জানিয়ে দেয়।

বুধবার, ১৭ অক্টোবর, ২০১২

নতুন এলইডি মনিটর

এলজি ই২০৪২সি মডেলের নতুন এলইডি মনিটর বাজারে এসেছে। এফ-ইঞ্জিন প্রযুক্তির এই এলইডি মনিটরটি ৩০ ভাগ বেশি বিদ্যুৎ সাশ্রয় করে। ২০ ইঞ্চি পর্দার এই মনিটরটি সম্পূর্ণ এইচডি রেজ্যুলেশন সমর্থন করে, যার ডিজিটাল ফাইন কন্ট্রাস্ট রেশিও ৫০০০০০০:১, রেসপন্স টাইম ৫মিলি সেকেন্ড, পর্দার আউটপুট রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা মনিটরটির দাম ১১ হাজার টাকা।